পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত প্রবাসী শ্রমিকসহ বাংলাদেশি নাগরিকদের লিবিয়া না যাওয়ার পরামর্শ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
বৃহস্পতিবার সকালে মন্ত্রণালয় থেকে পাঠানো এক বার্তায় বলা হয়েছে, সরকার লিবিয়া পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
লিবিয়ায় চলমান যুদ্ধ, সংঘাত এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে বাংলাদেশিদের লিবিয়া সফরে না যাওয়ার বিষয়ে আবারও এ সতর্কতা জারি করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
এছাড়া পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত বাংলাদেশি নাগরিকদের লিবিয়া না যেতে বলা হয়েছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: