জাতীয়

মামলার জট কমাতে পারিবারিক আদালতের পরিধি বাড়াতে হবে

 আইনমন্ত্রী আনিসুল হক
আইনমন্ত্রী আনিসুল হক

মামলার জট কমাতে পারিবারিক আদালতের পরিধি বাড়ানো এবং বিকল্প বিরোধ নিস্পত্তির মাধ্যমে অভিযোগ মীমাংসার ওপর জোর দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

বৃহস্পতিবার সকালে রাজধানীতে কমিউনিটি লিগ্যাল সার্ভিসেস প্রোগ্রাম ও জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা আয়োজিত ‘একসেস টু জাস্টিস: দ্য রোল অব কমিউনিটি মেডিয়েশন’ শীর্ষক জাতীয় সম্মেলনের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

স্থানীয় পর্যায়ে সমাজ ভিত্তিক সালিশ, পারিবারিক আদালতসহ বিকল্প বিরোধ নিস্পত্তির ওপর গুরুত্ব দিয়ে আনিসুল হক বলেন, বিকল্প উপায়ে বিরোধ নিষ্পত্তি হলে মামলা জট কমে আসবে।

এর আগে আইন কমিশনে বিচারকদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করে, সৎ, নিষ্ঠাবান থেকে ন্যায় ন্যায়বিচার প্রতিষ্ঠায় বিচারকদের দিক নির্দেশনা দেন আইনমন্ত্রী।

উল্লেখ্য, সুপ্রীম কোর্টের সাম্প্রতিক বার্ষিক প্রতিবেদন অনুযায়ী দেশের আদালতগুলোতে বর্তমানে ২৮ লাখেরও বেশি মামলা অনিষ্পন্ন অবস্থায় রয়েছে। এই বিশাল মামলাজট কমাতে এরই মধ্যে সরকারের ‘জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা’ কাজ করে যাচ্ছে।

২০০৯ সাল থেকে ২০১৫ পর্যন্ত ছয় বছরে দেওয়ানী ও ফৌজদারি মিলিয়ে মোট ৩৮ হাজার ৮৭৪টি মামলার নিস্পত্তি হয়েছে আইনগত সহায়তার মাধ্যমে এবং ৪৫ লাখ ৯৮ হাজার টাকা ক্ষতিপূরণ আদায় করে ক্ষতিগ্রস্তদের দেয়া হয়েছে।

আর এ প্রকল্পের মাধ্যমে ১ লাখ ৯ হাজার ৯৫৪ জন সুবিধা ভোগ করেছেন।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ