জাতীয়

দুই বিদেশি হত্যা ‘ষড়যন্ত্র ও টার্গেট কিলিং’

এ কে এম শহীদুল হক
এ কে এম শহীদুল হক

দুই বিদেশি হত্যাকাণ্ডকে ‘ষড়যন্ত্র ও টার্গেট কিলিং’—বলে উল্লেখ করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। বৃহস্পতিবার চাঁদপুর সার্কিট হাউসে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করে এ কে এম শহীদুল হক বলেন, দুইটি হত্যার ঘটনায় বিদেশি নাগরিকদের নিরাপত্তার বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

অপরাধীরা এখনও ধরা না পরলেও কারা জড়িত ছিল তদন্তে তা বেরিয়ে আসবে বলেও জানান পুলিশ প্রধান।

এদিকে, রাজধানীর গুলশান ও বারিধারার কুটনৈতিক পাড়ায় আইনশৃঙ্খলাবাহিনী বিশেষ মহড়া শুরু হয়েছে। ভ্রাম্যমাণ চেকপোস্ট বসিয়ে এসব এলাকায় সন্দেহ হলেই তল্লাসী চালাচ্ছে এন্টি টরোরিজম ইউনিট (সোয়াট)।

জানা গেছে, গুলশান-বারিধারায় কূটনৈতিক এলাকার বাসিন্দাদের নিরাপত্তা সম্পর্কিত শঙ্কা দূর করতে এ ধরনের উদ্যোগ নেয়া হয়েছে।

উল্লেখ্য, গত ২৮ সেপ্টেম্বর গুলশানের ৯০ নম্বর সড়কে ইতালিয় নাগরিক সিজার তাভেলা হত্যাকাণ্ডের পর থেকেই কূটনৈতিক এলাকায় নিরাপত্তা বাড়োনো হয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ