একাত্তরে মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আলবদর কমান্ডার আলী আহসান মুহাম্মদ মুজাহিদের সঙ্গে দেখা করতে শুক্রবার কেন্দ্রীয় কারাগারে গেছেন তার পরিবারের সদস্যরা।
সকাল পৌনে ১১টার দিকে কারাগারের ভেতরে যান পরিবারের পাঁচ সদস্য। তাদের মধ্যে রয়েছেন : মুজাহিদের স্ত্রী, মেয়ে ও তিন ছেলে।
কারাবিধি অনুযায়ী তারা সেখানে তাদের আধাঘণ্টা সময় পাওয়ার কথা। পরে সাড়ে ১১টার দিকে কারাগার থেকে বেরিয়ে আসেন তারা।
গত ৩০ সেপ্টেম্বর আপিল বিভাগ আলী আহসান মুহাম্মদ মুজাহিদ ও সালাহউদ্দিন কাদের চৌধুরীর যুদ্ধাপরাধ মামলার চূড়ান্ত রায় প্রকাশ করে। এরপর দিন দুই আসামির বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: