জাতীয়

রামপুরায় বাস চাপায় বৃদ্ধ নিহত

রামপুরা
রামপুরা

রাজধানীর রামপুরায় শনিবার দ্রুতগতির একটি বাসের চাপা মতিউর রহমান (৬০) নামের একজন চিকিৎসক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার মেয়ে বাধন। মতিউর রহমান খিলগাঁও এলাকায় বাধন ক্লিনিকের পরিচালক ছিলেন।

নিহত চিকিৎসক মতিউর রহমানের শ্যালক শরিফ হাসান খন্দকার বলেন, ভোর সোয়া ৬টার দিকে মতিউর রহমানের মেয়ে বাঁধন জাহাঙ্গীরনগর নগর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। সকালে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য বাঁধনকে বাসে তুলে দিতে যান তিনি। খিলগাঁও চৌরাস্তা থেকে রিকশায় যাওয়ার পথে রামপুরা মোড়ে দ্রুতগতির একটি বাস রিকশাটি পেছন থেকে ধাক্কা দেয়। এতে মতিউর রহমান ও বাধন রিকশা থেকে ছিটকে পড়ে গেলে বাসটি মতিউর রহমানকে চাপা দিয়ে দ্রুত চলে যায়। ঘটনাস্থলে মতিউর নিহত হন। আহত বাঁধনকে খিলগাঁওয়ের তাদের নিজস্ব ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

শরিফ হাসান খন্দকার বলেন, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা আছে।

রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) সুমন বড়ুয়া বলেন, কাগজপত্র স্বাক্ষর হয়ে গেছে। ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ