জাতীয়

বিদেশে বসে আতঙ্ক সৃষ্টির করছে খালেদা জিয়া: প্রধানমন্ত্রী

শেখ হাসিনা
শেখ হাসিনা

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বিদেশে বসে বাংলাদেশে অবস্থানরত বিদেশি নাগরিকদের হত্যা করে আতঙ্ক সৃষ্টির কৌশল গ্রহণ করেছ— বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার দুপুরে গণভবনে রংপুর, চট্টগ্রাম, বরিশাল, গাজীপুর ও গোপালগঞ্জ বার কাউন্সিলের নবনির্বাচিত সেক্রেটারি ও সদস্যদের সঙ্গে মতবিনিময়ে শেষে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, জনসমর্থন আদায়ে ব্যর্থ হয়ে এখন বিদেশী হত্যার মাধ্যমে আন্দোলনের কৌশল পাল্টেছে।

লন্ডনে বসে খালেদা জিয়া বিদেশি নাগরিক হত্যা করে দেশকে অস্থিতিশীল করার নতুন কৌশল নিয়েছে বলেও এ সময় অভিযোগ করেন শেখ হাসিনা।

দেশে সন্ত্রাস-জঙ্গিবাদের কোনো স্থান নেই উল্লেখ করে বিএনপ-জামাতের ষড়যন্ত্রের বিরুদ্ধে সচেতন হতে সকলের প্রতি আহ্বান জানান তিনি।

এ সময় আইনজীবীদের প্রতি আহবান জানান প্রধানমন্ত্রী বলেন, জনগণ যেন বিচার পাওয়ার অধিকার থেকে বঞ্চিত না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।

হাইকোর্টের সঙ্গে যোগাযোগ বাড়াতে নিম্ন আদালতকে ডিজিটালাইজ প্রদ্ধতির আওয়াত আনতে সরকারের পদক্ষেপ নেয়া হয়েছে বলেও এ সময় আইনজীবীদের জানান শেখ হাসিনা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ