জাতীয়

রাজধানীতে গ্যাসের পাইপে বিস্ফোরণে দগ্ধ ৫

দগ্ধ
দগ্ধ

রাজধানীর দক্ষিণখানের আশকোনায় গ্যাস পাইপের বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ হয়েছেন। রোববার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন : রেহানা আক্তার (৪০), তার মেয়ে আফসানা আক্তার (১৯), ছেলে রেজওয়ান আহমেদ (১৮), তানভীর আহমেদ (১৪) ও গৃহকর্মী সখিনা বেগম (৪৫)।

জানা গেছে, সকালে গৃহকর্মী সখিনা বেগম নাশতার আয়োজনের সময় চুলা জ্বালাতেই বিস্ফোরণ ঘটে। পরে প্রতিবেশী ও স্বজনেরা আহত অবস্থায় তাদের হাসপাতালে নিয়ে যায়।

বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শংকর পাল সাংবাদিকদের বলেন, রেহানা আক্তার ও সখিনা বেগমের অবস্থা আশঙ্কাজনক। তবে কত শতাংশ পুড়ে গেছে তা এখনো জানা যায়নি।

আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা দেয়া হচ্ছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ