দেশের কোনো শিশু যেন অবহেলিত ও মানবেতর জীবনযাপন না করে সে জন্য নারী ও শিশু মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
‘বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০১৫' উপলক্ষে রোববার বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, প্রতিটি শিশুর স্কুলে যাওয়ার সুযোগ এবং তাদের খাদ্য, পুষ্টি ও চিকিৎসা সেবা নিশ্চিত করবে সরকার।
শুধু পড়াশুনা নয়—শিশুদের খেলাধুলা ও বিনোদনের ব্যবস্থা নেয়ার ওপর জোর দিয়ে তিনি বলেন, শিশুদের মেধা বিকাশ, দেশের সঠিক ইতিহাস জানার জন্য শিশু একাডেমিগুলোকে কাজ করতে হবে।
এ সময় কর্মজীবী শিশুদের লেখাপড়া নিশ্চিত ও তাদের দিয়ে ঝুঁকিপূর্ণ কাজ না করানোর পাশাপাশি তাদের ওপর নির্যাতন বন্ধেরও আহ্বান জানান প্রধানমন্ত্রী।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: