জাতীয়

বিদেশি হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আসাদুজ্জামান খান কামাল
আসাদুজ্জামান খান কামাল

সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দিয়ে বিদেশি হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের চেষ্টা চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রোববার সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩৩তম বিসিএস (আনসার) কর্মকর্তাদের মৌলিক প্রশিক্ষণ ও মাস্টার্স ইন হিউম্যান সিকিউরিটি (এমএইচএস) প্রোগ্রামের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

আসাদুজ্জামান খান বলেন, দেশে কতজন অবৈধ বিদেশি নাগরিক রয়েছেন তা বলা যাচ্ছে না। তবে কারাগারে প্রায় এক হাজারের ওপরে অবৈধ নাগরিক রয়েছেন। তাদের সাজার মেয়াদ শেষ হলেও তারা দেশে ফিরে যাচ্ছেন না।

তিনি আরো বলেন, এ মুহূর্তে দেশে দুই লাখ ১৪ হাজার ৭০০ বিদেশি বাংলাদেশের বিভিন্ন জায়গায়, বিভিন্ন পেশায় ও মেডিকেল কলেজে লেখাপড়ায় নিয়োজিত রয়েছেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষাবাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মো. নাজিম উদ্দীন, অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জসিম উদ্দীন, উপপরিচালক (প্রশাসন) কর্নেল আশিক ইকবাল, উপপরিচালক (প্রশিক্ষণ) একেএম মিজানুর রহমান, উপপরিচালক (আনসার একাডেমি) ফোরকান উদ্দিন আহমেদ, উপপরিচালক (অপারেশন) দিলীপ কুমার বিশ্বাস ও গাজীপুরের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মনোয়ার হোসেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ