জাতীয়

মুদ্রাপাচার বন্ধে সরকারের উদ্যোগ প্রশংসিত: এম এ মান্নান

এম এ মান্নান
এম এ মান্নান

মুদ্রাপাচার বন্ধে সরকারের নেয়া উদ্যোগ এরইমধ্যে আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছে— উল্লেখ করেন অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেন, মুদ্রাপাচার ও জঙ্গি অর্থায়ন প্রতিরোধে বাংলাদেশের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছে আন্তর্জাতিক মানিলন্ডারিং বিশেষজ্ঞ দল বা এশিয়া প্যাসিফিক গ্রুপ।

রোববার সকালে সচিবালয়ে অর্থ প্রতিমন্ত্রীর সঙ্গে বিশেষজ্ঞ দলটি বৈঠকে এ কথা বলেন। বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

এম এ মান্নান বলেন, বৈঠকে বাংলাদেশের বর্তমান অবস্থা তাদের কাছে তুলে ধরা হয়েছে, এতে তারা সন্তোষ প্রকাশ করেছেন। তবে এক্ষেত্রে যেসব ঘাটতি রয়েছে, তা শিগগরিই পূরণ করার কথা তাদের জানানো হয়েছে।

এ সময় বিদেশি হত্যার বিষয়ে তিনি সংবাদিকদের বলেন, বিদেশি নাগরিক হত্যার বিষয়ে প্রতিনিধি দলটির সঙ্গে কোনো আলাপ হয়নি। আর ওই ঘটনা বাংলাদেশে বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে না বলেও জানান প্রতিমন্ত্রী।

এদিকে, দুপুরে সেগুন বাগিচায় দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে এপিজি। বৈঠকে অর্থপাচার সংক্রান্ত দুদকের অনুসন্ধান-মামলাসহ নানা বিষয় বিশেষজ্ঞদের সামনে তুলে ধরা হয়।

এছাড়া মুদ্রাপাচার ও সন্ত্রাসী অর্থায়ন বন্ধে গোয়েন্দা সংস্থা-সিআইডি, পররাষ্ট্র মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড, বাংলাদেশ ব্যাংক, আইন ও স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে প্রতিনিধি দলটির।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ