বীরঙ্গনাদের মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ করেছে সরকার। সোমবার ৪১ জন বীরঙ্গনাকে মুক্তিযোদ্ধা স্বীকৃতি দিয়ে এ গেজেট প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়।
প্রথমবারের মতো বীরাঙ্গনাদের এ স্বীকৃতি দেয়া হলো। চলতি বছরের জুলাই থেকেই তারা মুক্তিযোদ্ধা হিসেবে সুযোগ-সুবিধা পাবেন বলে ওই গেজেটে উল্লেখ করা হয়েছে।
পর্যায়ক্রমে সকল বীরঙ্গনাকেই মুক্তিযোদ্ধার স্বীকৃতি দেয়া হবে বলে মন্ত্রনালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।
বাংলাদেশের স্বাধীনতার পর ১৯৭২ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের সময় নির্যাতিত নারীদের বীরাঙ্গনা হিসেবে স্বীকৃতি দিয়ে সম্মান জানান। তার নির্দেশনায় তাদের ক্ষতিপূরণ ও নির্বাসনের কাজ শুরু হলেও ৭৫ সালে বঙ্গবন্ধুর হত্যার পর তা বন্ধ করে দেয়া হয়। এরপর চলতি বছরের ২৯ জানুয়ারি জাতীয় সংসদে এ সংক্রান্ত প্রস্তাব পাস হয়।