সৌদি আরবের মিনার আল-মুয়াইসেম উপত্যকা থেকে বাংলাদেশি এক হাজির গলিত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তার বয়স ৪০ বছর সঙ্গে থাকা পরিচয়পত্র দেখে তাকে বাংলাদেশি বলে সনাক্ত করা হয়েছে।
গত মঙ্গলবার ইরহাম পরিহিত অবস্থায় ওই হাজির মৃতদেহ পড়ে থাকতে দেখেন এক সৌদি নাগরিক। পরে পুলিশকে খবর দেয়া হয়।
ধারণা করা হচ্ছে, হজ পালনের সময় ওই হাজি পথ হারিয়ে ফেলেন এবং পরে ওই উপত্যাকায় মারা যান।
মক্কার কিং ফয়সাল হাসপাতালে তার মৃতদেহ ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে।
এদিকে, হজের সময় মিনায় পদদলিত হয়ে ৭৯ বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
এছাড়া এ ঘটনায় এখনো ৭০ জন নিখোঁজ রয়েছেন। একইসঙ্গে হজ পালন করতে গিয়ে আরো ১২৯ বাংলাদেশি হাজির স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ধর্মমন্ত্রণালয়।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: