জাতীয়

সচিবালয় নির্মাণ প্রকল্প স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়নি

একনেক
একনেক

লুই আই কানের মূল নকশা সরকারের কাছে নেই— হাতে না পাওয়া পর্যন্ত ‘শেরে বাংলা নগরে জাতীয় সচিবালয় নির্মাণ’ প্রকল্পটি স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আহম মুস্তফা কামাল।

একইসঙ্গে জিয়ার মাজার অপসারণের বিষয়েও সিদ্ধান্ত মূল নকশা পেলে নেয়া হবে বলে জানান তিনি।

মঙ্গলবার সকালে পরিকল্পনা মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান পরিকল্পনামন্ত্রী।

মুস্তফা কামাল বলেন, জাতীয় সচিবালয় নির্মাণ প্রকল্পটি একনেকে অনুমোদন দেয়া হয়নি। পুনর্মূল্যায়নের জন্য সংশ্লিষ্টদের প্রকল্পটি ফিরিয়ে দেয়া হয়েছে। এছাড়া সভায় ২ হাজার ৫’শ ৪৪ কোটি টাকার ৭টি প্রকল্পে অনুমোদন দেয়া হয়েছে।

এর মধ্যে গুচ্ছ গ্রাম প্রকল্প, বেইলি রোডে মন্ত্রীদের আবাসিক ভবন নির্মাণ, মিরপুরে সরকারি কর্মচারীদের জন্য আবাসিক ফ্ল্যাট নির্মাণ ও মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের সংযোগ সড়ক নির্মাণ উল্লেখযোগ্য।

এছাড়া পদ্মা সেতুর নিরাপত্তায় জাজিরা এলাকায় সেনানিবাস নির্মাণের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ