জাতীয়

বিদেশি হত্যার খুনিদের খুঁজে বের করে বিচার হবে: প্রধানমন্ত্রী

শেখ হাসিনা
শেখ হাসিনা

দেশে দুই বিদেশি হত্যার ঘটনায় খুনিদের খুঁজে বের করে বিচার করা হবে— জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দুটি আন্তর্জাতিক পদক জয় করায় ব্যবসায়ীদের দেয়া সংবর্ধনায় প্রধানমন্ত্রী এ কথা বলেন।

কোনো সন্ত্রাসী-জঙ্গির ঠাঁই এ দেশে হবে না বলে সাফ জানিয়ে দেন তিনি।

বিদেশে বসে বিএনপি নেত্রী এদেশে অবস্থানরত বিদেশিদের হত্যার ষড়যন্ত্র করছেন বলে আবারো অভিযোগ করেন তিনি।

চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ ও আইসিটি পুরস্কারজয়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা দিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তার এ অর্জনকে দেশের মানুষের জন্য উৎসর্গ করেন।

তিনি বলেন, দিনরাত পরিশ্রম করে তার সরকার বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে—এটি অনেকেরই পছন্দ হচ্ছে না।

প্রধানমন্ত্রী সাফ জানিয়ে দেন, এদেশে কোনো জঙ্গি-সন্ত্রাসীর ঠাঁই হবে না— এদের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান রয়েছে।

শিল্প কারখানা তৈরির ক্ষেত্রে পরিবেশের যেন কোনো ক্ষতি না হয় সেদিকটি বিবেচনায় রাখতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তিনি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ