জাতীয়

ডিজিটাল নম্বর প্লেট ছাড়া যান চলবে না: কাদের

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

আগামী বছরের শুরু থেকে রেট্রো-রিফ্লেকটিভ নম্বরপ্লেট এবং বেতার তরঙ্গ শনাক্ত করার (রেডিও ফ্রিকোয়েন্সি আইডেনটিফিকেশন) ট্যাগ ছাড়া সারাদেশে কোনো যানবাহন চলাচল করতে পারবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার সচিবালয়ে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

এ সময় মন্ত্রী বলেন, এ বিষয়ে আজই প্রজ্ঞাপন জারি করা হবে।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) যেসব যানবাহনের নিবন্ধন দিয়ে থাকে, সেসব যানবাহনকে ৩১ ডিসেম্বরের মধ্যে ডিজিটাল নম্বরপ্লেট ও আরএফআইডি ট্যাগ সংগ্রহ করতে হবে জানান মন্ত্রী।

অনেক পরিবহনেই অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে— এ কথা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘সরকার নিয়ন্ত্রিত বিআরটিসির কয়েকটি বাস অতিরিক্ত ভাড়া আদায় করছে বলে আমার কাছে যাত্রীরা অভিযোগ করার পর আমি এর সত্যতা পেয়েছি তাদের বিরুদ্ধেও মোবাইল কোর্ট আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে।

মন্ত্রী বলেন, ‘প্রায় ৪০ শতাংশ বাস-মিনিবাস অতিরিক্ত ভাড়া আদায় করছে— যাত্রীদের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে সরকার নির্ধারিত ভাড়া আদায় এবং অতিরিক্ত ভাড়া আদায় না করতেপরিবহন মালিকদের প্রতি আন্তরিক আহ্বান জানাচ্ছি।’

সম্প্রতি গ্যাসের দাম বৃদ্ধিতে সরকার ঢাকা ও চট্টগ্রাম মহানগর এবং ডিটিসিএর আওতাধীন গাজীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ এবং নরসিংদী জেলার বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১০ পয়সা বৃদ্ধি করেছে। মহানগরে চলাচলকারী বাস ও মিনিবাসের ন্যূনতম ভাড়া যথাক্রমে ৭ টাকা ও ৫ টাকা অপরিবর্তিত রয়েছে।

বিআরটিএর মোবাইল কোর্টসমূহ প্রতিনিয়ত কাজ করছে উল্লেখ করে মন্ত্রী বলেন, এই কোর্টের অভিযান অব্যাহত থাকবে।

তিনি বলেন,, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এডিপি বাস্তবায়নে অতীতের শম্বুক গতির বৃত্ত থেকে বেরিয়ে এসেছে— পরপর দুবছর শতভাগ এডিপি বাস্তবায়নের মধ্যদিয়ে ব্যবস্থাপনা ক্ষেত্রে এ মন্ত্রণালয় চমক সৃষ্টি করেছে।

গত ২০০৯ থেকে ২০১৩ মেয়াদে ১২৬টি প্রকল্প সমাপ্ত হয়েছিল— সরকারের বর্তমান মেয়াদের প্রথম অর্থবছরে ৪৫টি প্রকল্প সমাপ্ত হয়েছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ৪০টি নতুন প্রকল্প গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।

আজকের অনুষ্ঠানে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এম এ এন ছিদ্দিক, সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলী মো. ফিরোজ ইকবাল, বিআরটিএর চেয়ারম্যান নজরুল ইসলাম, বিআরটিসির চেয়ারম্যান মো. মিজানুর রহমান, ডিটিসিএর নির্বাহী পরিচালক মো. কায়কোবাদ হোসেনসহ সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ, ২০১২ সালের ৩১ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোটরযানের আরএফআইডি ট্যাগ, রেট্রো-রিফ্লেকটিভ নম্বর প্লেট ও ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেটের উদ্বোধন করেন।

এর মধ্য দিয়ে বাংলাদেশের পরিবহন খাত নতুন যুগে প্রবেশ করল বলে ওই অনুষ্ঠানে মন্তব্য করেন তিনি।

কোনো মোটরযানের গতিবিধির ওপর নজর রাখার পাশাপাশি ওই বাহন সম্পর্কে তথ্য জানতে এই নিরাপত্তা রেডিও ফ্রিকোয়েন্সি আইডেনটিফিকেশন ট্যাগ ব্যবহার করা হয়। আর রেট্রো-রিফ্লেকটিভ নম্বরপ্লেট বাধ্যতামূলক করার মাধ্যমে ভুয়া নম্বরপ্লেট ব্যবহার করে অপরাধের হার কমিয়ে আনা সম্ভব।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ