রাজধানীর গুলশানে দুর্বৃত্তদের গুলিতে নিহত তাবেলা সিজারের মরদেহ ইতালি দূতাবাসের দুই কর্মকর্তাকে বুঝিয়ে দেয়া হয়েছে।
বুধবার সকালে বাংলাদেশে ইতালিয় দুতাবাসের দুই কর্মকর্তা ডেনিয়েল পাউলো নোটারো ও জিও ভ্যান চিয়ান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আসেন।
এসময় তারা তাবেলার মরদেহ বুঝে নেয়ার সকল প্রক্রিয়া শেষ করে চলে যান। এরপর একটি কুরিয়ার কোম্পানি তাবেলার মরদেহ নিয়ে যায়।
রাত পৌনে ৯টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি বিমানে করে তাবেলার মরদেহ ইতালিতে নিয়ে যাওয়া হবে।
গত ২৮ তারিখ গুলশানে দুর্বৃত্তের গুলিতে নিহত হন এ ইতালীয় নাগরিক। তিনি আইসিসিও নামের একটি আন্তর্জাতিক সাহায্য সংস্থায় কাজ করতেন।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: