জাতীয়

সাম্প্রদায়িক দ্বন্দ্বে নারীরাই বেশি ক্ষতিগ্রস্ত

নারী
নারী

সাম্প্রদায়িক দ্বন্দ্ব সবসময় নারীদের বিরুদ্ধে অবস্থান নেয়—উল্লেখ করে এতে ধর্মীয় সংখ্যালঘু নারীরা বেশি ক্ষতিগ্রস্ত হয় বলে মন্তব্য করেছেন দেশের বিশিষ্ট নারী নেত্রীরা। বুধবার রাজধানীর বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তারা এসব কথা বলেন।

এ সময় সাম্প্রদায়িক দ্বন্দ্বে নারীর ব্যবহার বন্ধ, সম্পত্তিতে সমান অধিকার ও পারিবারিক নির্যাতন বন্ধসহ বেশকিছু দাবি তুলে ধরেন বক্তারা।

বেসরকারি প্রতিষ্ঠান প্রাগ্রসর প্রতিষ্ঠাতা ফওজিয়া খোন্দকার বলেন, সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে নারী নির্যাতনের ধরণও বদলেছে— এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে আমাদের সকল নারীদের।

সভায় শুধু পরিবার বা কর্মক্ষেত্রেই নয়, গ্রামীন অর্থনীতিতেও নারীরা গুরুত্বপূর্ণ অবদান রাখছে— উল্লেখ করে রিইবের নির্বাহী পরিচালক মেঘনা গুহ ঠাকুরতা বলেন, বিভিন্ন ক্ষেত্রে নারীদের সুযোগ তৈরি হলেও প্রতিটি ক্ষেত্রেই নারীরা এখনো বৈষম্যের শিকার হচ্ছেন।

বর্তমান সমাজ, রাষ্ট্রে নারীর অবস্থান, অবদান, নারীর অর্থনৈতিক মুক্তি, প্রান্তিক নারীদের অবস্থা, সাম্প্রদায়িক সংঘাত ও নারীর ওপর এর প্রভাব এবং ঘরে-বাইরে নারীর যুদ্ধ সংগ্রামের বিষয় নিয়ে দিনব্যাপী মত বিনিময়ের আয়োজন করে কয়েকটি বেসরকারি সংস্থা।

এতে সমাজ, পরিবার ও কর্মক্ষেত্রসহ বিভিন্ন জায়গায় নানান প্রতিবন্ধকতার কথা তুলে ধরেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নারীরা।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ