বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপাল- বিবিআইএনের মধ্যে আগামী জানুয়ারি থেকে যাত্রী ও যান চলাচল শুরু হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে ৪ দেশের মধ্যে মোটর ভেইক্যাল এগ্রিমেন্ট বিষয়ক এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
প্রত্যেক দেশের নিয়মানুযায়ী মূল্য সংযোজন কর নির্ধারিত হবে—উল্লেখ করে মন্ত্রী বলেন, বাংলাদেশে এর কর হার যথাসময়ে আলোচনা সাপেক্ষে ঠিক হবে।
ওবায়দুল কাদের বলেন, বিবিআইএনের ফ্রেন্ডশিপ মোটর র্যা লিটি আগামী ১৪ নভেম্বর ভারতের উড়িষ্যা থেকে শুরু হয়ে ১ ডিসেম্বর পশ্চিমবঙ্গের কলকাতায় গিয়ে শেষ হবে।
তিনি আরো বলেন, ৪ দেশের সড়ক যোগাযোগ শুরু হলে নিরাপত্তা ঝুঁকি ও সন্ত্রাসী হুমকি থাকতেই পারে। তবে উপআঞ্চলিক সম্প্রীতি নিশ্চিত করার লক্ষ্যে তা মোকাবেলায় সংশ্লিষ্ট দেশগুলো দৃঢ় পদক্ষেপ নিবে বলেও জানান মন্ত্রী।