জাতীয়

পণ্যের গুণগত মান বাড়ানোর তাগিদ শিল্পমন্ত্রীর

আমির হোসেন আমু
আমির হোসেন আমু

বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে দেশীয় পণ্যের গুণগত মান বাড়ানোর তাগিদ দিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীতে "৪৬ তম বিশ্ব মান দিবস" উপলক্ষে এক আলোচনায় অংশ নিয়ে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, তা না হলে দেশের উন্নয়ন ও শিল্পায়ন কোনোটিই সম্ভব হবে না।

এতে অংশ নিয়ে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, বিশ্বমন্দা ও ২০১৪ সালে বিএনপি-জামাতের নাশকতার মধ্যেও প্রবৃদ্ধি ৬শতাংশেরও বেশি হয়েছে। বলেন, দেশের শিল্পখাতকে এগিয়ে নিতে হলে পণ্যের গুণগত মান আরো বাড়াতে হবে।

আর পণ্যের মানের ব্যাপারে কোনো ধরণের আপস নয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, পণ্যের মান বজায় রাখা বিএসটিআইয়ের একার পক্ষে সম্ভব নয়, এজন্য জনসচেতনতা বাড়ানো দরকার।

"বিশ্বব্যাপী সর্বজনীন ভাষা হচ্ছে মান" এ প্রতিপাদ্যকে সামনে রেখে ৪৬তম বিশ্ব মান দিবস উপলক্ষে এক সেমিনারের আয়োজন করে "বাংলাদেশ স্টান্ডার্ডস অ্যান্ড টেস্টি ইনস্টিটিউশন-বিএসটিআই। দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে বিএসটিআইয়ের প্রধান কার্যালয়ে এর আয়োজন করা হয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ