জাতীয়

ডিসেম্বরের শেষেই পদ্মা সেতুর মূল পাইলিংয়ের কাজ শুরু

বৈঠকে সচিব কমিটি
বৈঠকে সচিব কমিটি

ডিসেম্বরের শেষেই পদ্মা সেতুর মূল পাইলিংয়ের কাজ শুরু হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া।

শনিবার দুপুরে মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মাসেতু প্রকল্প এলাকায় সচিব পর্যায়ে একটি সভা শেষে এ কথা জানানো হয়।

জানা গেছে, সভায় পদ্মা সেতু প্রকল্পে সব মন্ত্রণালয়ের সমন্বয়ে কাজ করার তাগিদ দেয়া হয়েছে। সেতুর অবকাঠামোগত উন্নয়নে ভূমির ব্যবহারসহ পরিকল্পিত উন্নয়ন নিয়ে সভায় আলোচনা হয়।

এছাড়াও, নদীর শাসনসহ পদ্মা সেতু সংক্রান্ত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও সচিবরা আলোচনা করেন। পরে মাওয়ার কুমারভোগে পদ্মা সেতু প্রকল্প এলাকা পরিদর্শন করেন সচিবরা।

এর আগে সকাল ৯টায় ঢাকা থেকে পদ্মা সেতু প্রকল্প এলাকয় পৌঁছান সচিবরা। পরে সকাল ৯টা ৫০ মিনিটে প্রকল্প এলাকার সার্ভিস এরিয়া ১ এর অফিস বিল্ডিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঁইঞার সূচনা বক্তব্যের মাধ্যমে এ বৈঠক শুরু হয়।

এরপর ৯টা ৫৫ মিনিটে পদ্মা সেতু প্রকল্পরে পরিচালক শফিকুল ইসলাম প্রকল্পের অগ্রগতি ও বর্তমান বিভিন্ন দিক তুলে ধরেন। তার বক্তব্যের পর ১০টা ১৫ মিনিটে ১৫ মিনিটের উন্মুক্ত আলোচনা শুরু হয়।

প্রথাগতভাবে সচিব কমিটির বৈঠক সচিবালয়ে বসলেও পদ্মা সেতুর গুরুত্ব বিবেচনায় প্রথমবাররে মতো সচিবালয়ের বাইরে কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। সচিব কমিটির সদস্যরা ছাড়াও প্রায় অর্ধশতাধিক সচিব এ বৈঠকে অংশ নেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ