দুই বিদেশি হত্যার পর যারা বাংলাদেশের পর্যটনসহ বিভিন্ন বিষয়ে উপদেশ দিচ্ছেন তাদের দেশে আরো ভয়াবহ ঘটনা ঘটছে—বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন।
শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ওয়ার্কাস পার্টি আয়োজিত ‘টেকসই উন্নয়নে পরিবেশ ও পর্যটনের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
বিদেশি হত্যার ঘটনাকে ‘দুঃখজনক’—উল্লেখ করে রাশেদ খান মেনন বলেন, এ জন্য দেশকে অনিরাপদ ও ব্যর্থ রাষ্ট্র হিসেবে আখ্যায়িত করা ষড়যন্ত্রমূলক।
পরিবেশ রক্ষায় পর্যটন সংরক্ষণ আইন পাশের চেষ্টা চলছে বলে জানান রাশেদ খান মেনন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: