দুই জন বিদেশিকে হত্যা করে আন্তর্জাতিক বিশ্বে দেশকে ছোট করার যে চেষ্টা করা হয়েছে—তা সফল হয়নি বলে মন্তব্য করেছেন বানিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
শনিবার দুপুরে গাজীপুরের সালনায় অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত বাংলাদেশ বিজ্ঞান সম্মেলনে তিনি এ কথা বলেন।
তোফায়েল আহমেদ বলেন, যারা নির্বাচন বানচালের চেষ্টা করে ব্যার্থ হয়েছে এবং আন্দোলন-সংগ্রাম করে সফল হয়নি, তারাই দুই বিদেশিকে হত্যার মাধ্যমে আন্তর্জাতিক সংবাদ তৈরিতে ব্যার্থ হয়েছে।
এদিকে, বিজ্ঞান সম্মেলনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠান থেকে ৭০০ বিজ্ঞানী অংশ নেন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: