জাতীয়

প্রধানমন্ত্রীর সাফল্য-স্বীকৃতিকে ম্লান করতে ষড়যন্ত্র করছে বিএনপি

আমির হোসেন আমু
আমির হোসেন আমু

দেশকে সামনে এগিয়ে নিতে প্রধানমন্ত্রীর সাফল্য ও আন্তর্জাতিক স্বীকৃতিকে ম্লান করতে বিএনপি নতুন করে ষড়যন্ত্র করছে-এমন অভিযোগ করেছেন আওয়ামী লীগ নেতারা।

নেতারা বলেন, অতীতের মতো এবারো ঐক্যবদ্ধভাবে বিএনপির সকল ষড়যন্ত্র মোবাবেলায় প্রস্তুত আওয়ামী লীগ। দেশকে অস্থিতিশীল করতে লন্ডনে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে বিএনপি নেত্রী বৈঠক করছেন।

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বিশেষ অবদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ পুরস্কারে ভূষিত করে জাতিসংঘ। এছাড়া তথ্য প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য, নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য সাউথ সাউথ পুরস্কার, ইউনেস্কো শান্তির বৃক্ষ পুরস্কার, ইন্দিরা গান্ধী শান্তিপদক ছাড়াও লাভ করেন অসংখ্য পুরস্কার।

প্রধানমন্ত্রীর এসব অর্জন নিয়ে রাজধানীর শিল্পকলা একাডেমিতে সংবাদচিত্র প্রদর্শনীর আয়োজন করে আওয়ামী যুবলীগ।

এতে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, দেশের অগ্রগতিতে বিশেষ অবদানের জন্য আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার এ অর্জনে বিএনপি নেতাদের গাত্রদাহ শুরু হয়েছে।

এদিকে, রাজধানীতে আরেক আলোচনায় আওয়ামী লীগ নেতারা বলেন, চিকিৎসার নামে বিদেশে বসে দেশকে অস্থিতিশীল করতে নতুন ষড়যন্ত্রে লিপ্ত বিএনপি নেত্রী।

দুর্গা পূজাকে কেন্দ্র করে বিএনপি দেশে নতুন করে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে বলেও এসময় অভিযোগ করেন নেতারা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ