ভবিষ্যতে বাংলাদেশেই গুগল ও ফেইসবুকের মতো প্রতিষ্ঠান সৃষ্টি হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
রোববার রাজধানীর আগারগাঁওয়ে জনতা টাওয়ারে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল অডিটোরিয়ামে সফটওয়্যার টেকনোলজি পার্কটির উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
এ সময় আওয়ামী লীগ সরকার তথ্য-প্রযুক্তির ব্যবহার করে কিভাবে শিক্ষা, স্বাস্থ্য ও খাদ্যখাতসহ দেশের উন্নয়ন করেছে তার চিত্রও তুলে ধরে সজীব ওয়াজেদ জয় বলেন, তথ্য প্রযুক্তি খাতে বাংলাদেশও এক সময় ভারত সিঙ্গাপুরে সমঅবস্থানে আসবে।
তরুণদের উদ্দ্যেশ্যে তিনি বলেন, যারা প্রযুক্তিখাতে নতুন ধারনা নিয়ে আসবে জনতা টাওয়ারে জায়গা বরাদ্দের ক্ষেত্রে তাদের অগ্রাধিকার দেয়া হবে।
অনুষ্ঠানে কানেকটিং স্টার্ট আপ বাংলাদেশ শীর্ষক প্রতিযোগিতারও উদ্বোধন করেন জয় বলেন, তরুণ উদ্যোগক্তাদের মধ্যে যারা তথ্যপ্রযুক্তিখাতে নতুন ধারনা নিয়ে আসবেন জনতা টাওয়ারে জায়গা বরাদ্দের ক্ষেত্রে তাদের অগ্রাধিকার দেয়া হবে।