জাতীয়

কোনো ছাড় নয় শিশু নির্যাতনকারীদের: প্রধানমন্ত্রী

শেখ হাসিনা
শেখ হাসিনা

শিশু নির্যাতনকারী কাউকেই ছাড় দেয়া হবে না—বাংলাদেশ শিশুদের বাসযোগ্য করে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫২তম জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

দেশে শিশু নির্যাতনের হার বেড়ে যাওয়ায় উদ্বেগ ও দুঃখ প্রকাশ করে শেখ হাসিনা বলেন, মানুষ কিভাবে পারে ছোট্ট শিশুকে নির্যাতন করতে? নির্যাতনকারীদের বিচার হবেই-- তাদের কোনো ছাড় দেয়া উচিত নয়।

প্রতিটি শিশুর জীবনকে নিরাপদ করার জন্য কাজ করে যাচ্ছে সরকার—এ কথা উল্লেখ করে তিনি বলেন, শিশু নির্যাতনকারীদের কোনো প্রকার ছাড় দেয়া হবে না।

জঙ্গিবাদ ও মাদক থেকে দূরে থাকার পাশাপাশি দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নেয়ার জন্য শিশুদের সচেতন হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

এর আগে সংগঠনের বিভিন্ন প্রতিযোগীতায় অংশ নেয়া বিজয়ী প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধানমন্ত্রী। পরে পরিষদের শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠান উপভোগ করেন তিনি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ