জাতীয়

ইতালিয় নাগরিক হত্যাকাণ্ডের অপরাধীরা সনাক্ত: ডিএমপি কমিশনার

আছাদুজ্জামান মিয়া
আছাদুজ্জামান মিয়া

ইতালিয় নাগরিক সিজার তাভেলা হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী ও অপরাধীরা সনাক্ত—দ্রুতই এর পিছনের রহস্য জাতির সামনে উন্মোচন করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।

রোববার দুপুরে দুর্গাপূজা ও আশুরা উপলক্ষে নিরাপত্তা প্রস্তুতি নিয়ে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আছাদুজ্জামান মিয়া বলেন, সিজার তাভেলা হত্যার ঘটনায় ন্যূনতম জঙ্গি সংশ্লিষ্টতা পাওয়া যায়নি।

সরকারের নিদের্শে একটি রাজনৈতিক দলকে পরিকল্পিতভাবে তাভেলা হত্যা মামলায় হয়রানি করা হচ্ছে— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, শুধু তাভেলার খুনিদেরই নয় বরং এ খুনে পরিকল্পনাকারী ও ষড়যন্ত্রকারীদেরও শনাক্ত করা হয়েছে। এখন প্রাপ্ত তথ্য- প্রমাণ বিশ্লেষণ করা হচ্ছে। তদন্তে সাক্ষ্য প্রমান ভিত্তিতেই অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ