জাতীয়

বাংলাদেশ ভ্রমণে রেড এলার্ট জারি ষড়যন্ত্র: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী

রেড এলার্ট জারির মতো কোন পরিস্থিতি বাংলাদেশে এখনো হয়নি— উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, বিদেশিদের নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নেয়া আছে। বাংলাদেশ ভ্রমণে মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের রেড এলার্ট জারি ষড়যন্ত্র বলে মন্তব্য করেন তিনি।

রোববার সকালে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে রেড এলার্ট জারির মতো কোন পরিস্থিতি তৈরি হয়নি। তবুও বিভিন্ন দেশের আশঙ্কা আমলে নিয়ে আসছে মহররম ও শারদীয় দূর্গাপূজাকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।

এরইমধ্যে যুক্তরাষ্ট্র দূতাবাসের সঙ্গে রেড এলার্টের বিষয়ে কথা হয়েছে—উল্লেখ করে সরকারকে বিব্রতকর পরিস্থিতে ফেলতে ষড়যন্ত্র করা হচ্ছে বলেও মন্তব্য করেন আসাদুজ্জামান খান।

এ সময় নিরাপত্তা নিশ্চিত করতে এদেশে বিদেশি নাগরিকদের বাসস্থান ও কর্মস্থল চিহ্নিত করার কাজও চালিয়ে যাচ্ছে গোয়েন্দা সংস্থাগুলো—মন্তব্য করে সারাদেশেই বিদেশি নাগরিকদের নিরাপত্তায় বাড়তি ব্যবস্থা নিয়েছে সরকার বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

এদিকে, সচিবালয়ে নিজ মন্ত্রনালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেন, গত ৭ বছরে মার্কিন নীতি বাংলাদেশের জন্য স্বস্তিদায়ক ছিলোনা। এসময় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনা উল্লেখ করে এ রেড এলার্ট জারির সমালোচনা করেন তিনি।

সম্প্রতি দু্ই বিদেশি হত্যাকাণ্ডের পর থেকে বেশ কয়েকটি দূতাবাস বাংলাদেশ ভ্রমনে নিজ নিজ দেশের নাগরিকদের সতর্ক করে। সরকার বিদেশিদের বিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেয়ার পরও ‘বাংলাদেশে পশ্চিমাদের ওপর হামলার আশঙ্কায় শনিবার আবারো তাদের নাগরিকদের নতুন করে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ