জাতীয়

নতুন সতর্কবার্তা দেয়নি যুক্তরাষ্ট্র: বার্নিকাট

মার্সিয়া বার্নিকাট
মার্সিয়া বার্নিকাট

যুক্তরাষ্ট্র সরকার নতুন করে কোনো সতর্কবার্তা দেয়নি—আগের বার্তাটা শুধু নবায়ন করেছে আর এদেশের সরকারের সঙ্গে তাদের সহযোগিতা অব্যাহত থাকবে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্সিয়া বার্নিকাট।

রোববার রাজধানীর মহাখালীতে ব্র্যাক সেন্টারে নারীর ক্ষমতায়ন ও পুষ্টি নিরাপত্তা বিষয়ক এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

বার্নিকাট বলেন, বাংলাদেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের নিরাপত্তা বাড়ানো হয়েছে— এ ক্ষেত্রে এদেশের পুলিশ বাহিনী যে সহযোগিতা করছে তা সত্যিই সন্তোষজনক।

দুজন বিদেশি নাগরিককে হত্যার দায় স্বীকার করে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএস যে টুইটার বার্তা দিয়েছে তা বাংলাদেশ থেকে পাঠানো হয়েছিল। বাংলাদেশ পুলিশ সেই তথ্য বের করেছে। খুনিদের ধরার ব্যাপারেও অগ্রগতি আছে।

এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের বক্তব্য সাংবাদিকরা জানতে চাইলে বার্নিকাট বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউইয়র্কে দেয়া সাম্প্রতিক বক্তৃতায় বলেছেন, সন্ত্রাসীদের কোনো দেশের ও ধর্মের সীমানা নেই। তাই তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছিলেন তিনি। যুক্তরাষ্ট্রের সরকার এ ধরনের আহ্বানে সাড়া দিতে প্রস্তুত।

বার্নিকাট বলেন, যুক্তরাষ্ট্র সরকার তাদের বৈদেশিক বিষয়ক উন্নয়ন সংস্থা ইউএসএআইডিয়ের মাধ্যমে ৩০ লাখ পরিবারে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা বিষয়ক সহযোগিতা পৌঁছে দিচ্ছে। বাংলাদেশ অ্যালায়েন্স ফর উইমেন লিডারশিপ এর মাধ্যমে ৫০ জন নারীকে পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ দেয়া হয়েছে। যারা গ্রামের দরিদ্র নারীদের পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ এবং সহযোগিতা দেবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ অ্যালায়েন্স ফর উইমেন লিডারশিপ এর নির্বাহী পরিচালক রাষ্ট্রদূত নাসিম ফেরদৌস। ইউএনউইমেন এর দেশীয় প্রতিনিধি ক্রিস্টিনা হান্টার এবং দেশের তিনটি এলাকা থেকে আসা প্রশিক্ষণপ্রাপ্ত নারী পুষ্টিবিদরা এতে বক্তব্য দেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ