রাষ্ট্রপতি এক লাখ ২০ হাজার ও প্রধানমন্ত্রীর এক লাখ ১৫ হাজার টাকা নির্ধারণ করে বেতন কাঠামো পুনর্নিধারণ করে রেম্যুনারেশন অ্যান্ড প্রিভিলেজ সংশোধন আইন-২০১৫ এর চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররফ হোসাইন ভুইয়া সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি বলেন, রাষ্ট্রপতি নয় এতে স্পিকার, ডেপুটি স্পিকার, মন্ত্রিসভার সদস্য, বিচারপতি ও সংসদ সদস্যদের বেতন কাঠামো পুনর্নিধারণ করে রেম্যুনারেশন অ্যান্ড প্রিভিলেজ সংশোধন আইন-২০১৫ অনুমোদন দেয়া হয়।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, জাতীয় সংসদে পাস ও রাষ্ট্রপতির অনুমোদনের পর চলতি বছরের ১ জুলাই থেকে নতুন হারে বেতন কার্যকর হবে। আর ভাতা কার্যকর হবে আগামী বছরের ১ জুলাই থেকে।
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বৃদ্ধির সামঞ্জস্য করতেই সরকার এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানান সচিব।
নতুন বেতন কাঠামো:
পদের নাম বর্তমান বেতন বর্ধিত বেতন:
রাষ্ট্রপতি ৬১, ২০০ ১,২০,০০০, প্রধানমন্ত্রীর ৫৮, ৬০০ ১, ১৫, ০০০, স্পিকার ৫৭,২০০ ১,১২,০০০, প্রধান বিচারপতি ৫৬,০০০ ১,১০,০০০, মন্ত্রী ৫৩, ১০০ ১,০৫,০০০, ডেপুটি স্পিকার ৫৩, ১০০ ১,০৫,০০০, বিরোধী দলীয় নেতা ৫৩, ১০০ ১,০৫,০০০, চিফ হুইপ ৫৩, ১০০ ১, ০৫,০০০, আপিল বিভাগের বিচারক ৫৩, ১০০ ১, ০৫,০০০, হাইকোর্ট বিভাগের বিচারক ৪৯,০০০ ৯৫, ০০০।
এছাড়াও প্রতিমন্ত্রী ৪৭, ৮০০ ৯২, ০০০, বিরোধীদলীয় উপনেতা ৪৭, ৮০০ ৯২, ০০০, হুইপ ৪৭, ৮০০ ৯২,০০০, উপমন্ত্রী ৪৫, ১৫০ ৮৬, ৫০০, সংসদ সদস্য ২৭, ৫০০ ৫৫, ০০০ মূল বেতনের বাইরে স্বাস্থ্য, বাসস্থান, গাড়ি সুবিধা ও অন্যান্য ভাতাও বাড়ছে।
মন্ত্রী পরিষদ সচিব জানিয়েছেন, নতুন বেতন কাঠামোর আদেশ জারি হচ্ছে শিগগিরই ।
এছাড়া মানিলন্ডারিং প্রতিরোধ অধ্যাদেশ আইন আকারে করার প্রস্তাবেও মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে।