র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যা ব যেসব এলাকায় পূজামণ্ডপের দায়িত্বে থাকবে ওইসব এলাকায় তারা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করবে জানিয়েছেন সংস্থার মহাপরিচালক বেনজীর আহমেদ।
সোমবার রাজধানীর বনানী মাঠে গুলশান, বনানী সর্বজনীন পূজা পরিষদ আয়োজিত পূজামণ্ডপ পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।
সাম্প্রতিককালের কিছু ঘটনার জন্য রাজধানীর গুলশান ও বনানী এলাকাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যা ব। এসব এলাকায় পূজামণ্ডপে র্যা ব সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে নিরাপত্তার দায়িত্বপালন করছে বলে জানান তিনি।
বেনজীর বলেন, গুলশান, বনানী এলাকায় মণ্ডপে অনেক বিদেশি আসবেন—প্রত্যেক নাগরিক তাদের কাছে গুরুত্বপূর্ণ আর সবার কথা মাথায় রেখেই দায়িত্ব পালন করবে তারা।
ইতালীয় নাগরিক তাবেলা সিজার হত্যাকাণ্ডের তদন্তের অগ্রগতি জানতে চাইলে বেনজীর বলেন, ছায়াতদন্ত চলছে— র্যা ব রহস্য উদ্ঘাটনের ব্যাপারে আশাবাদী।
পূজামণ্ডপ আয়োজক কমিটি সংবাদ সম্মেলনের আয়োজন করে। সেখানে কমিটির সভাপতি সুভাষ শ্রী ঘোষ, সাধারণ সম্পাদক সুধাংশু কে দাস বিভিন্ন বিষয় তুলে ধরেন। সুষ্ঠুভাবে মণ্ডপের কাজ করার জন্য তারা সবার সহযোগিতা কামনা করেছেন।