সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকার। মঙ্গলবার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেক সভায় এ অনুমোদন দেয়া হয়।
সভাশেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল সাংবাদিকদের এ কথা বলেন।
কামাল বলেন, পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ৭.৪ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এছাড়া দারিদ্র্যের হার ২৪.৬ থেকে কমিয়ে ১৮.৬% নামিয়ে আনার পরিকল্পনাও করা হয়।
রপ্তানি আয় ২০১০ সালে ৫৪.১ বিলিয়ন ডলারে উন্নিত করণের লক্ষমাত্রাও নির্ধারণ করা হয় সভায় বলে জানান পরিকল্পনামন্ত্রী।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: