জাতীয়

ধর্মনিরপেক্ষতা মানেই ধর্মহীনতা নয়: প্রধানমন্ত্রী

শেখ হাসিনা
শেখ হাসিনা

ধর্মনিরপেক্ষতা মানেই ধর্মহীনতা নয়— বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার বিকেলে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গণে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, দেশে ধর্মীয় সম্প্রীতি বজায় রয়েছে বিধায় সবাই যার যার ধর্ম নির্বিঘ্নে পালন করছে। মানবতাই আসল ধর্ম। সকল ধর্মেই বলা আছে, মানবতার কথা, শান্তির কথা, সৌহার্দ্যের কথা।

বাংলাদেশ সকল ধর্মের সকল বর্ণের মানুষের—উল্লেখ করে তিনি বলেন, এ দেশের স্বাধীনতা অর্জনে হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান ধর্মের সকল বাঙালি রক্ত দিয়েছে, তাই এ দেশ সবার।

ঢাকা মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জেএল ভৌমিকের সভাপতিত্বে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার প্রমুখ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ