অতিরিক্ত ভাড়া আদায়কারী ও ফিটনেসবিহীন পরিবহনের বিরুদ্ধে কঠোর আইনী পদক্ষেপ নিতে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটিকে (বিআরটিএ) নির্দেশ দিয়েছেন সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
মঙ্গলবার দুপুরে রাজধানীর বিআরটিএর এলেনবাড়ির কার্যালয়ে বাসের ভাড়া ও ফিটনেস বিহীন গাড়ির বিরুদ্ধে করণীয় নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
এসময় তিনি আরো বলেন, বিআরটিসি বেশি ভাড়া আদায় করায় সংস্থাটির চেয়ারম্যানকে শোকজ করা হয়েছে।
আর যদি অন্যান্য পরিবহন ভাড়া বেশি আদায় করে তাদের কাউকেও ছাড় দেয়া হবে না বলে জানান তিনি।
বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত আরো বাড়ানো হবে উল্লেখ করে তিনি আরো বলেন, এ অভিযান চলবে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: