দেশে সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুষ্কৃতকারীদের মাথাচাড়া দিয়ে উঠতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
টাঙ্গাইলে দুর্বৃত্তদের সঙ্গে সংঘর্ষে আহত র্যাপিড অ্যাকশন ব্যাটেলিন (র্যাব) সদস্যের খোঁজ-খবর নিতে বৃহস্পতিবার সম্মিলিত সামরিক হাসপাতাল-সিএমএইচে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তিনি বলেন, হামলায় আহত র্যা ব সদস্য এখন আশঙ্কামুক্ত রয়েছে।
সন্ত্রাস দমনে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদও জানান মন্ত্রী।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: