সম্প্রীতির ঐতিহ্য বজায় রেখে জাতীয় উন্নয়নে কাজ করতে হবে—বলে জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ।
পূজা উপলক্ষে বৃহস্পতিবার বঙ্গভবনে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পর তিনি এ কথা বলেন।
আব্দুল হামিদ বলেন, সার্বজনীন দুর্গোৎসব বাংলাদেশের অসাম্প্রদায়িক চেতনার বহিঃপ্রকাশ।
বহিঃবিশ্বের হিন্দুদের উৎসবের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, দেশকে উন্নয়নের পথে নিয়ে যেতে অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ হয়ে কাজ করতে হবে।
এছাড়াও পারস্পরিক সহমর্মিতা বজায় রেখে এবং অশুভ শক্তিকে দমনের জন্যই এ পূজা—উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, সার্বজনীন এ পূজার মধ্যে দিয়ে বাঙালি জাতির অসাম্প্রদায়িক চেতনার বহিঃপ্রকাশ ঘটেছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: