জাতীয়

বিসর্জনের মধ্যে দিয়ে বিদায় নিলেন দেবী

প্রতিমা বিসর্জন
প্রতিমা বিসর্জন

মা দূর্গাকে বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। শুক্রবার বিকেলে ঢাকের বাদ্য আর সিঁদুর খেলা শেষে বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্য ছেড়ে কৈলাসে ফিরে গেলেন দেবী দূর্গা।

বাঙালি হিন্দুর সবচেয়ে বড় সার্বজনীন উৎসব দুর্গাপূজা। পাঁচ দিনের উৎসব আনন্দের সমারোহ। অশুভ শক্তির বিনাশে যে মঙ্গলবার্তা নিয়ে দেবী দুর্গার আগমন, দশমীর আনুষ্ঠানিকতা শেষে তার বিদায় বেলা তাই বেদনার্ত।

দুর্গতিনাশিনী এবার এসেছিলেন ঘোড়ায়, দুর্যোগের আভাস দিয়ে ফিরে যাচ্ছেন দোলায়। তাই প্রতিমা বিসর্জনপর্ব আনন্দ-অশ্রুর সম্মিলন।

দশ দিন আগে মণ্ডপে মণ্ডপে মহালয়ায় এ উৎসবের সূচনা হয়েছিল। বৃহস্পতিবার বিজয়া দশমীতে ‘বিহিত পূজা’ আর ‘দর্পণ বিসর্জনের’ মধ্য দিয়ে দুর্গা পূজার শাস্ত্রীয় সমাপ্তি ঘটে। একেবারে শেষ মুহূর্তটা সিঁদুর মেখে মায়ের সন্তানেরা উৎযাপন করে নিলেন নিজেদের মতো করে।

শুক্রবার সকালে মণ্ডপে মণ্ডপে ভক্ত-পূজারীরা মায়ের চরণে, বিভিন্ন অঙ্গে সিঁদুর মাখিয়ে দেন। এরপরই শুরু নিজেদের মধ্যে সিঁদুর খেলা। আর বাঁধভাঙা আনন্দ-উচ্ছ্বাস। যদিও একটুরপরই মাকে বিদায়, তবুও শেষবেলার আনন্দ-আয়োজনে কোনো কমতি নেই।

মাকে আরো একবার প্রণামের সুযোগ, পরস্পরের সঙ্গে মিলিত হওয়া, নিজেদের মতো করে উৎসব-আনন্দ উদযাপন, যে কারণেই হোক, সবই মা দুর্গাকে কেন্দ্র করে। তাই মণ্ডপে মণ্ডপে উচ্চস্বরে মন্দ্রিত হচ্ছে-‘নবমী-দশমী নিশি যেন আর না পোহায়, তোকে পাবার ইচ্ছা মাগো কভু না ফুরায়’।

দুর্গাপূজা মূলত সনাতন ধর্মাবলম্বীদের হলেও এ উৎসব এখন সর্বজনীন হয়ে উঠেছে।

পূজার এ উৎসবের আমেজ বছর জুরে আনন্দের বার্তাকেই ধরে রাখবে এমনই প্রাণের চাওয়া ভক্ত-দর্শনার্থীদের।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ