হোসনি দালান এলাকায় তাজিয়া মিছিলে বোমা হামলার সঙ্গে বিএনপি-জামাত জড়িত বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ।
শনিবার সকালে রাজধানীর ধানমন্ডিতে দলের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, দেশকে নতুন করে অস্থিতিশীল করতেই তাজিয়া মিছিলে এ বোমা হামলা করা হয়েছে।
এ হামলায় জড়িত অপরাধীদের অতি শিগগিরি আইনের আওতায় আনারও দাবি জানান তিনি।
এ সময় বিএনপি-জামাতের সব ষড়যন্ত্র প্রতিহত করতে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ারও আহবান জানান আওয়ামী লীগের এ নেতা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: