জাতীয়

তাজিয়া মিছিলে হামলা: যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্রের নিন্দা

রবার্ট গিবসন-মার্শা বার্নিকাট
রবার্ট গিবসন-মার্শা বার্নিকাট

রাজধানীর পুরান ঢাকায় তাজিয়া মিছিলে প্রস্তুতির সময় বোমা হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র।

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট গিবসন টুইটার পোষ্টে লিখেছেন, এ ধরনের সহিংসতা ও অসহিষ্ণুতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন তিনি।

আর বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট তার ফেসবুক পেজে ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে বলেন, বাংলাদেশে ধর্মীয় সহিষ্ণুতার ঐতিহ্য রয়েছে।

এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র বাংলাদেশের জনগণ ও সরকারের সঙ্গে রয়েছে বলেও জানান তিনি।

এদিকে, তাজিয়া মিছিলে হামলার পর ঢাকায় অবস্থানরত নিজ নিজ দেশের নাগরিকদের চলাচলে উচ্চমাত্রার সতর্কতা গ্রহণ করতে বলেছে যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া।

একইসঙ্গে বাংলাদেশে বড় ধরনের সন্ত্রাসী হামলার ঝুঁকি রয়েছে উল্লেখ করে পশ্চিমাদের উপর হামলার আশঙ্কা রয়েছে বলে মনে করছে তারা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ