রাষ্ট্রের প্রকৃত উন্নয়নে গণতন্ত্র জরুরি আর গণতন্ত্রের জন্য সবার অংশগ্রহণে একটি প্রতিনিধিত্বমূলক নির্বাচন অপরিহার্য বলে মনে করেন অর্থনীতিবিদ ওয়াহিউদ্দিন মাহমুদ। শনিবার দুপুরে রাজধানীতে ‘উন্নয়নের গতি ত্বরান্নিত করণ ও দারিদ্র কমাতে প্রাতিষ্ঠানিক শক্তিশালীকরণ’ শীর্ষক আলেচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
জবাবে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ জানিয়েছেন, সরকার গণতন্ত্র ও উন্নয়নকে সমানভাবে গুরত্ব দেয়। তবে বিএনপিকে ছাড়া ৫ জানুয়ারির নির্বাচন অনুষ্ঠানের জন্য, বিএনপিই দায়ী।
ট্র্যান্সপ্যাসিফিক পার্টনারশিপ প্যাক্ট (টিপিপি) নিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, এ চুক্তির ফলে বাংলাদেশের কোন ক্ষতি হবে না।
এ সময় অর্থনীতিবিদদের এ দ্বিবার্ষিক সম্মেলনে এক মঞ্চে দেশের বিশিষ্ট অর্থনীবিদ ও সরকারের নীতি নির্ধারকদের অনেকে।
অনুষ্ঠানে দেশের সার্বিক আর্থ-সামিজক উন্নয়ন, প্রাতিষ্ঠানিক সক্ষমতা ও ঘাটতি নিয়ে প্রাণবন্ত আলোচনা করেন প্যানেলিষ্ট আলোচকরা।
স্বাধীনতার পরে শূন্য থেকে শুরু করা দেশের বর্তমান অর্থনৈতিক উন্নয়ন এবং সামাজিক সূচকের নানা অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন তারা।
তবে আলোচনায় উঠে আসে বিপরীত চিত্রও। আলোচকদের মতে, সামাজিক ও আর্থিক সূচকে উন্নতি হলেও ঘাটতি আছে সুশাসনে। এ জন্য নির্বাচন কমিশনের গ্রহণযোগ্যতা, বিচারবিভাগের স্বাধীনতার অভাব এবং প্রাসাশনিক কাঠামোর দুর্বলতার সমালোচনা করেন তারা।
এমনকি রাষ্ট্র একটি গণতান্ত্রিক প্রতিষ্ঠান হিসেবে কতটা প্রতিষ্ঠিত হয়েছে, সে প্রশ্নও উঠে আসে অর্থনীতিবিদদের এ সম্মেলনে।
আলোচক মতে, প্রকৃত উন্নয়নে গণতন্ত্র অপরিহার্য। যেখানে অংশগ্রহণমুলক নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারবে।