জাতীয়

পুলিশ হত্যার ঘটনায় অনেকেই ধরা পড়েছে: কামাল

আসাদুজ্জামান খান কামাল
আসাদুজ্জামান খান কামাল

রাজধানীর গাবতলীতে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) ইব্রাহিম মোল্লার খুনের সঙ্গে সংশ্লিষ্ঠ অধিকাংশকেই গ্রেপ্তার করা হয়েছে—অন্যদেরকেও শিগগিরই আটক হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শনিবার রাজধানীর পুরান ঢাকার হোসনি দালানে বোমা হামলার ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ হত্যার ঘটনায় অনেকেই ধরা পড়েছে। বাকীদেরও দ্রুত আইনের আইনের আওতায় আনা হবে।

এ সময় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেন, তল্লাশির বাঁধার মুখে এএসআই হত্যার ঘটনা ঘটেছে। পুলিশ হত্যা ও হোসনে দালানে হামলার যোগসূত্র এক।

নাশকতাকারীদের রাজধানিতে প্রবেশে বাঁধা সৃষ্টি করায় এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলেও জানান পুলিশের মহাপরিদর্শক।

উল্লেখ্য, রাজধানীর অন্যতম প্রবেশ মুখ গাবতলীর পর্বতা সিনেমা হলের সামনে গত বৃহস্পতিবার পুলিশের একটি তল্লাশি চৌকিতে দূবৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন পুলিশের এএসআই ইব্রাহিম মোল্লা। তখন ঘটনাস্থল থেকে মাসুদ রানা নামে একজনকে গ্রেপ্তার করা হয়।

তার দেয়া তথ্যের ভিত্তিতে ওই রাতেই ঢাকার কামরাঙ্গীরচর থেকে আরো ৩ জনকে গ্রেপ্তার এবং বোমা ও বিস্ফোরক উদ্ধারের পাশাপাশি বগুড়া থেকে গ্রেপ্তার করা হয় ২৫ জনকে। এর একদিন পর ঘটে রাজধানীর পুরান ঢাকার হোসনে দালানে বোমা বিস্ফোরণের ঘটনা।

পুলিশ এ ঘটনাকে পরিকল্পিত দাবি করে বলছে, মাসুদের দেওয়া তথ্যে জানা গেছে এ নাশকতার পরিকল্পনা হয়েছে বগুড়ায়। নাশকতা করতেই বগুড়া থেকে ঢাকায় এসেছিলো তারা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ