জাতীয়

শেখ হাসিনার সঙ্গে পঙ্কজ শরণ সাক্ষাৎ

শেখ হাসিনার সঙ্গে পঙ্কজ শরণ সাক্ষাত
শেখ হাসিনার সঙ্গে পঙ্কজ শরণ সাক্ষাত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে ভারতের হাইকমিশনার পঙ্কজ শরণ। রোববার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাত অনুষ্ঠিত হয়।

এ সময় দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ছাড়াও ব্যবসা-বাণিজ্য নিয়ে আলোচনা করেন। ভারতে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমানো ছাড়াও এদেশে ভারতে বিনিয়োগ বৃদ্ধির বিষয়েও তারা কথা বলেন।

প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশের উন্নয়নে ভারত সব সময় পাশে থাকবে বলেও আশা প্রকাশ করেন পঙ্কজ শরণ।

এর আগে সেখানে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নতুন নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত ডেবরিম ওজতার্ক। এ সময় তারা পরস্পরের উন্নয়ন সহযোগী দেশ হিসেবে কাজ করার অঙ্গীকার করেন।

এ সময় তুরস্কের রাষ্ট্রদূতকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সব ধরণের সহযোগিতারও আশ্বাস দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ