রাস্তা সংস্কার, দুর্ঘটনা তদন্ত জোরদার, ক্ষতিগ্রস্তদের সাহায্য করা এবং সড়ক দুর্ঘটনারোধের নানা বিষয় রেখে পরিবহন আইন-১৯৮৩ এর সংশোধনী চূড়ান্তভাবে অনুমোদনের জন্য সংসদের আগামী অধিবেশনে তোলা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার সকালে রাজধানীতে ‘ব্র্যাক’ আয়োজিত সড়ক পরিবহন আইন বিষয়ক কর্মশালায় তিনি এ কথা বলেন।
এরইমধ্যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ- বিআরটিএ আইন- ২০১৫ মন্ত্রিসভায় অনুমোদন পেয়েছে এবং সড়ক পরিবহন-আরটিএ আইন-২০১৫ খসড়া আকারে আছে বলেও জানান মন্ত্রী।
তবে এ আইনগুলো চূড়ান্ত করার আগে যাত্রী, স্টেক হোল্ডারসহ সুশীল সমাজের প্রতিনিধিদের মতামত নেয়ার ওপর জোর দিয়েছেন কর্মশালায় উপস্থিত বিশেষজ্ঞরা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: