জাতীয়

বিশ্বব্যাংকের 'বিকল্প নির্বাহী পরিচালক' হলেন মন্ত্রিপরিষদ সচিব

মোশাররাফ হোসাইন ভূইঞা
মোশাররাফ হোসাইন ভূইঞা

বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক হিসাবে নিয়োগ পেয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা।

রোববার মোশাররাফের অবসরোত্তর ছুটি বাতিল করে ৩ বছরের চুক্তিতে ওয়াশিংটনে বিশ্বব্যাংকের প্রধান কার্যালয়ে নতুন এই দায়িত্বে পাঠানোর আদেশ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আগামী ১৪ ডিসেম্বর অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাওয়ার কথা ছিল বিসিএস ১৯৮১ ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা মোশাররাফের। নতুন দায়িত্বে যোগ দেয়ার জন্য আগামী ১ নভেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত তাকে লিয়েন মঞ্জুর করেছে সরকার।

মোশাররাফ আগামী ১৫ ডিসেম্বর থেকে ২০১৮ সালের ৩১ অক্টোবর পর্যন্ত মন্ত্রিপরিষদ সচিবের মর্যাদায় বিশ্ব ব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালকের দায়িত্ব পালন করবেন।

সাবেক অর্থসচিব ড. মোহাম্মদ তারেক এতোদিন বিশ্বব্যাংকে বাংলাদেশের হয়ে এই দায়িত্ব পালন করে আসছিলেন।

২০১১ সালের ৩ অক্টোবর মোশাররাফ হোসাইন ভূইঞা বাংলাদেশের ২০তম মন্ত্রিপরিষদ সচিব হিসাবে দায়িত্ব পান।

এর আগে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব হিসাবে বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক এবং ইসলামী উন্নয়ন ব্যাংক (আইডিবি)-এর বিকল্প গভর্নরের দায়িত্বেও ছিলেন তিনি।

সরকারি চাকরিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, পরিকল্পনা কমিশনের সদস্য (ভৌত অবকাঠামো) এবং বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) চেয়ারম্যানের দায়িত্বও তিনি পালন করেছেন।

এছাড়া দুবাইয়ে বাংলাদেশ মিশনের কমার্শিয়াল কাউন্সিল, বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি) এবং বগুড়ায় পল্লী উন্নয়ন একাডেমিতেও তিনি ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যের স্নাতকোত্তর ডিগ্রিধারী মোশাররাফ অস্ট্রেলিয়ার কার্টিন ইউনিভার্সিটি এবং যুক্তরাজ্যের বার্মিংহাম ইউনিভার্সিটি থেকে পাবলিক সেক্টর ম্যানেজমেন্ট ও পাবলিক পলিসি বিষয়ে উচ্চশিক্ষা নেন।

লোক-প্রশাসন ও উন্নয়ন ব্যবস্থাপনা নিয়ে তিনি বিভিন্ন জার্নাল ও সংবাদপত্রে লেখালেখিও করেছেন।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ