মন্ত্রণালয় ও বিভাগসমূহের ২০১৪-১৫ অর্থবছরের কার্যাবলি সম্পর্কিত বার্ষিক প্রতিবেদনে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার সকালে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।
সভাশেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের এ কথা জানান।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, মাথাপিছু জাতীয় আয়, বৈদেশিক মুদ্রার রিজার্ভ, আমদানি-রপ্তানি, রেমিটেন্স, সরাসরি বৈদেশিক বিনিয়োগের পরিমাণ এবং রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ও পরিমাণ বাড়ায় মন্ত্রিসভা সন্তুষ্ট।
এছাড়া ন্যাশনাল সার্ভিস কর্মসূচির মেয়াদ এক বছর বাড়ানোর প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। আগে, এ কর্মসূচি জেলাভিত্তিক ছিল এখন তা উপজেলাভিত্তিক করা হয়েছে।
২০টি নতুন উপজেলার দেড় হাজার করে অতি দরিদ্র মানুষকে এ কর্মসূচির আওতায় আনা হবে বলে জানান মোশাররাফ হোসাইন।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: