জাতীয়

রামপাল বিদ্যৎ কেন্দ্রে নির্মাণে পরিবেশ ধ্বংসের দাবি ভিত্তিহীন

নসরুল হামিদ বিপু
নসরুল হামিদ বিপু

দেশের উন্নয়নের ধারাবাহিকতাকে বাঁধাগ্রস্ত করতে খুলনার বাগেরহাটে রামপালে কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণে কিছু ব্যক্তি ও সংগঠন বিভ্রান্তমুলক তথ্য প্রচার ও কর্মকাণ্ড চালাচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। পরিবেশ ধ্বংস হবে বলে যেসব দাবিতে আন্দোলন করা হচ্ছে তা ভিত্তিহীন ও দেশের স্বার্থবিরোধী বলে মন্তব্য করেন তিনি।

সোমবার বিকালে বিদ্যুৎ ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মন্ত্রী আবারো বলেন, পরিবেশ অধিদপ্তর এবং আন্তর্জাতিক পরিবেশ আইন মেনেই রামপালে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হচ্ছে।

এ সময় বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক উত্তম ভট্টাচার্য্য বলেন, রামপালে কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণে ক্ষয়ক্ষতি এড়াতে ব্যবস্থা নেয়া হবে।

চুক্তি অনুযায়ী এ প্রকল্পের ১৫ ভাগ অর্থায়ন করবে পিডিবি, ১৫ ভাগ ভারতের এনটিপিসি আর বাকি ৭০ ভাগ ঋণ নেয়া হবে। যে লাভ হবে তা ভাগ হবে ৫০% হারে। খরচ অনুযায়ী বিদ্যুতের দাম নির্ধারণ হবে।

ভারতের সঙ্গে বিদ্যুৎ ও জ্বালানি খাতে সহযোগিতার অংশ হিসেবে সুন্দরবনের কাছে বাগেরহাটের রামপাল উপজেলায় কয়লা-ভিত্তিক ১ হাজার ৩শ ২০ মেগাওয়াটের একটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেয় সরকার। প্রকল্প গ্রহণের পর থেকেই পরিবেশবাদীদের আশঙ্কা বিদ্যুৎকেন্দ্রে ব্যবহৃত কয়লার ছাই ও উৎপন্ন গ্যাসের কারণে বায়ু ও পানি দূষণ হবে, গাছপালার স্বাভাবিক বৃদ্ধি হ্রাস ও জীববৈচিত্রের ক্ষতি এবং আশপাশের এলাকার জনজীবন বিপর্যস্ত হতে পারে। এসব ক্ষতির আশঙ্কা থেকেই সুন্দরবন রক্ষায় এ প্রকল্প সরিয়ে নেয়ার দাবিতে আন্দোলন করছেন তারা।

এরই পরিপ্রেক্ষিতে সোমবার প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরে সংবাদ সম্মেলনের আয়োজন করে বিদ্যুৎ মন্ত্রণালয়।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ