টি্আইবির এ প্রতিবেদন উদ্দেশ্য প্রণোদিত এবং দেশি বিদেশি চক্রান্তের অংশ—উল্লেখ করে চিফ হুইফ আ স ম ফিরোজ বলেন, টিআইবির অর্থের উৎস কোথায়? সোমবার বিকেলে জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
জাতীয় সংসদকে পুতুল নাচের নাট্যশালা হিসেবে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবির করা মন্তব্যকে সংবিধান লঙ্ঘনের শামিল বলে মন্তব্য করে চিফ হুইপ এ ধরনের মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
ফিরোজ বলেন, জাতীয় সংসদ নিয়ে এ ধরনের মন্তব্য টিআইবির এখতিয়ার বহির্ভূত এবং সংবিধান লঙ্ঘনের শামিল। টিআইবি একটি নির্দিষ্ট দলের পক্ষ হয়ে এ ধরণের প্রতিবেদন দিয়েছে বলেও জানান তিনি।
টাকা খেয়ে, কোন আন্তর্জাতিক মহলের চক্রান্তেও টিআইবি এ ধরণের প্রতিবেদন প্রকাশ করতে পারে বলেও এ সময় মন্তব্য করেন চিফ হুইফ।
জাতীয় সংসদের গত ৫ টি অধিবেশন বিশ্লেষণ করে, রোববার একটি প্রতিবেদন প্রকাশ করে টিআইবি। যেখানে জাতীয় সংসদকে একটি অকার্যকর, পুতুল নাচের নাট্যশালা হিসেবে অভিহিত করা হয়।