ইতালীয় নাগরিক তাভেলা হত্যাকাণ্ডের নেপথ্যেদের বিষয়ে শিগগিরই জানানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
এ হত্যাকাণ্ড রাজনৈতিক ষড়যন্ত্র— উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঘটনায় জড়িতরা নজরদারিতে রয়েছে।
এ ঘটনার সঙ্গে জাপানি নাগরিক হোশি কোনিও হত্যাকাণ্ডের কোনো যোগসূত্র আছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান আসাদুজ্জামান খান। তবে সব ঘটনার উদ্দেশ্যই দেশকে অস্থিতিশীল করে তোলা বলেও মন্তব্য করেন তিনি।
এছাড়া তাজিয়া মিছিলের ভিডিও ফুটেজ হাতে এসেছে— আগামী দুই একদিনের মধ্যে তা খোলাশা করা হতে পারে বলে জানান মন্ত্রী।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: