জাতীয়

কূটনীতিকদের তৎপরতা দুষ্কৃতিকারীদের উসকে দিচ্ছে

আবুল মাল আবদুল মুহিত-তোফায়েল আহমেদ
আবুল মাল আবদুল মুহিত-তোফায়েল আহমেদ

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত মন্তব্য করেন, দুই বিদেশি নাগরিক হত্যার পর বাংলাদেশে কূটনীতিকদের তৎপরতা দুষ্কৃতিকারীদের উসকে দিচ্ছে। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তারা।

বাণিজ্যমন্ত্রী বলেন, দুই বিদেশি নাগরিক হত্যার পর কূটনীতিকদের তৎপরতা সমাধানে সহায়তা না করে বরং দুর্বৃত্তদের উৎসাহিত করছে।

এ দুই হত্যা, তাজিয়া মিছিলে বোমা হামলা ও টিআইবি'র প্রতিবেদন একই সূত্রে গাঁথা বলে মন্তব্য করেন তিনি।

এ সময় কূটনৈতিকদের তৎপরতাকে ইতিবাচক দেখছেন না অর্থমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া, এ ৪ দেশের রাষ্ট্রদূতদের তৎপরতা মোটেও সুবিধাজনক নয়।

এ হত্যাকাণ্ড রাজনৈতিক ষড়যন্ত্র আবারো এমন উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রীর আসাদুজ্জামান খান কমাল বলেন, ঘটনায় জড়িতরা নজরদারিতে রয়েছে। জড়িত কেউ বিদেশে থেকে থাকলে ফিরিয়ে আনার ব্যবস্থা করার কথাও জানান।

এ ঘটনার সঙ্গে জাপানি নাগরিক হোশি কোনিও হত্যাকাণ্ডের কোনো যোগসূত্র আছে কি-না তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ