জাতীয়

শিগগিরই সম্প্রচার আইন হবে: ইনু

হাসানুল হক ইনু
হাসানুল হক ইনু

শিগগিরই সম্প্রচার আইন করা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। মঙ্গলবার দুপুরে মহাখালীর ব্র্যাক সেন্টারে শিশু সংক্রান্ত বিষয়ে সাংবাদিকতার নীতিমালা শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।

এ সময় মন্ত্রী নারী ও শিশুদের বিষয়ে লেখার ক্ষেত্রে বুদ্ধি-বিবেচনাকে কাজে লাগানোর জন্য গণমাধ্যম কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, ব্যক্তি, সমাজ, রাষ্ট্র এবং দেশের অধিকার চর্চা করতে গিয়ে সাংবাদিকদেরও একটি দায়বদ্ধতা আছে।

তাই অধিকার চর্চা করতে গিয়ে যেন রাষ্ট্র ও সমাজের ক্ষতি হয় এমন কিছু প্রকাশ বা প্রচার না করার অনুরোধ জানান হাসানুল হক ইনু।

এর আগে সচিবালয়ে কেবল অপারেটরদের সংগঠন ‘মুক্তধারা’ এর সঙ্গে বৈঠকে তথ্যমন্ত্রী বলেন, দেশি চ্যানেলগুলোকে টেলিভিশন চ্যানেলক্রমে প্রাধান্য দিতে হবে।

বৈঠকে তিনি আরো বলেন, কেবল অপারেটর আইন সংশোধন, কেবল ব্যবসার সার্বিক নিরাপত্তা, স্বল্প সুদে ঋণদানের বিষয়ে মন্ত্রীর সহযোগিতা চাইলে মন্ত্রী সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা সাপেক্ষে সহযোগিতার আশ্বাস দেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ