ভিআইপিরা রাস্তাঘাটে ট্রাফিক আইন মেনে চললে সাধারণ মানুষও ট্রাফিক আইন মানবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এর জন্য মানসিকতার পরিবর্তন দরকার বলেও জানান তিনি।
বুধবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘সংশোধিত কৌশলগত পরিবহন পরিকল্পনা বিষয়ক কর্মশালায়’ তিনি এ কথা বলেন।
আগামী ডিসেম্বরের মধ্যে কৌশলগত পরিবহন পরিকল্পনা-এসটিপি মন্ত্রিসভায় পাশ হবে এবং ফেব্রুয়ারির মধ্যে তা বাস্তবায়ন করা হবে বলেও জানান মন্ত্রী।
সংশোধিত এসটিপি এ প্রকল্পে মেট্রোরেলের ৫টি রুট, ২টি বিআরটি বাস ট্রানজিট করা হবে। এছাড়া ঢাকা মহানগরীকে ঘিরে বৃত্তাকার ৩টি রিং রোড এবং ৬টি এক্সপ্রেস ওয়ের প্রস্তাব করা হয়েছে বলেও জানান ওবায়দুল কাদের।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: